সোমবার , ফেব্রুয়ারি 16 2026
Breaking News

Alipurduar: কুমারগ্রাম ব্লকের অফিসিয়াল ওয়েব সাইট উদ্বোধন করলেন জেলাশাসক

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: কুমারগ্রাম ব্লকের অফিসিয়াল ওয়েব সাইট উদ্বোধন করলেন জেলাশাসক আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কুমারগ্রাম ব্লকের অফিসিয়াল ওয়েব সাইট উদ্বোধন করলেন আলিপুরদুয়ার এর জেলাশাসক আর বিমলা। সোমবার কুমারগ্রাম বিডিও দপ্তরে উপস্থিত হয়ে জেলাশাসক আর বিমলা এই ওয়েব সাইট উদ্বোধন করে জানান ওয়েবসাইটটি হলো bdokumargram.in  জেলাশাসক আরও জানা এতদিন কুমারগ্রাম ব্লকের কোনো অফিসিয়াল ওয়েব সাইট ছিলনা। এখন এই ওয়েব সাইট চালু হওয়ায় সাধারন মানুষের সুবিধা হবে। এখন থেকে তারা এই ওয়েব সাইট এর মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্প, ব্লকের উন্নয়ন মূলক কাজ, সরকারি বিজ্ঞপ্তি, সরকারি পরিষেবা প্রভৃতি বিষয়ে জানতে পারবেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক, বিডিও কুমারগ্রাম সহ অন্যান্য আধিকারিকগন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।