উত্তরবঙ্গ বন জন শ্রমজীবী মঞ্চের উদ্যোগে আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়ায় রবিবার উদযাপিত হলো বন গ্রাম দিবস উত্তরবঙ্গ বন জন শ্রমজীবী মঞ্চের পতাকা উত্তোলন করে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের সভাপতি লাল সিং ভুজেল। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার বিশিষ্ট লেখক ও লোক সংস্কৃতির গবেষক কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য, লেখক ও সঞ্চালক অম্বরীষ ঘোষ এবং বিশিষ্ট ব্যক্তিগন।অনুষ্ঠানে বনগ্রামের বাসিন্দাদের লোক সংস্কৃতিকে তুলে ধরেন রাভা, সাঁওতাল, নেপালী, বোড়ো ও রাই সম্প্রদায়ের শিল্পী গন। বন গ্রামে বসবাসকারী জনজাতির বিভিন্ন খাদ্য খাবার ও ব্যবহার্য সামগ্রীর প্রদর্শনীর ও আয়োজন করা হয় অনুষ্ঠানে।
উত্তরবঙ্গ বনগ্রাম দিবস উদযাপন রাজাভাতখাওয়ায়
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla