দীর্ঘদিন যাবত পানীয় জলের (ALIPURDUAR) সমস্যা রয়েছে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের শামুকতলা গ্রাম পঞ্চায়েতের শক্তিনগর প্রাথমিক বিদ্যালয়ে। বনমন্ত্রীকে সামনে পেয়ে স্কুলের সমস্যার কথা তুলে ধরলেন স্কুলের প্রধান শিক্ষক। গত এক বছর ধরে স্কুলে মিড ডে মিল থেকে শুরু করে পানীয় জলের যথেষ্ট সমস্যা হচ্ছিল। তৎকালীন তৃণমূল সরকারের আধিকারিক থেকে শুরু করে নেতৃত্বকে বলেও কোন কাজ হয়নি। অবশেষে স্কুল প্রাঙ্গনে পশ্চিমবঙ্গের বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ কে সামনে পেয়ে পানীয় জলের সমস্যার কথা তুলে ধরলেন প্রধান শিক্ষক। বনমন্ত্রী খুব শীঘ্রই স্কুলের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য নির্দেশ দিয়ে গেছেন স্থানীয় নেতৃত্ব কে।
ALIPURDUAR: পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper