শুক্রবার , মে 15 2026
Breaking News

Alipurduar: স্কুলের পোশাকেও দুর্নীতির গন্ধ আলিপুরদুয়ারে

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: স্কুলের পোশাকেও দুর্নীতির গন্ধ আলিপুরদুয়ারে স্বনির্ভর গোষ্ঠীর সংঘের মহিলাদের (Alipurduar) দেওয়া স্কুলের পোশাকেও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের বিভিন্ন স্কুলে। ‌ খুদে ছাত্র-ছাত্রীদের কেউ সঠিক পোশাক দেওয়া হয়নি স্বনির্ভর গোষ্ঠীর সংঘের মহিলাদের পক্ষ থেকে। ‌ সর্বশিক্ষা মিশনের দেওয়া টাকা তে আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের বিভিন্ন প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের সরকারিভাবে দুই সেট পোশাক দেওয়া হয়েছে। ‌ গত কয়েক বছর যাবত এই পোশাক সরবরাহ করছেন স্বনির্ভর গোষ্ঠীর সংঘের মহিলারা রীতিমতো টেন্ডারের মাধ্যমে। ‌ এক সময় এই পোশাক এক বালের দায়িত্ব ছিলেন অপর বিদ্যালয় পরিদর্শকেরা।‌ এখন দায়িত্ব রয়েছে আলিপুরদুয়ার দু’নম্বর ব্লক প্রশাসনের। ‌স্কলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে কাপড়ের মান খুবই খারাপ তাছাড়া অধিকাংশ ছাত্র-ছাত্রী এই পোশাক করতে পারে না। তাদের নির্দিষ্ট কোন সাইজ নেই। সবচেয়ে বড় বিষয় হলো আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের ১১ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় অধিকাংশ স্কুলগুলিতে স্বনির্ভর গোষ্ঠীর সংঘের মহিলারাই এই পোশাক সরবরাহ করতেন। ‌ আশ্চর্যের বিষয় সর্বশিক্ষা মিশনের দেওয়া টাকা দে পোশাক যাওয়ার কথা থাকলেও অনেক স্কুলে ছাত্রছাত্রীদের ঠকানো হয়েছে এক সেট পোশাক দিয়ে। ‌ ব্লকের মজিদ খানা যশোডাঙ্গা সহ অনেক স্কুলেই ছাত্র-ছাত্রীরা দুই সেট পোশাক পায়নি। ‌ অভিযোগ জানানোর মত কোন জায়গাও নেই। ‌ প্রশাসনিক কর্তাকে অভিযোগে জানালেই তাদের কাছ থেকে শুনতে হচ্ছে যতটুকু পেয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হাই স্কুল গুলোতে ছাত্রছাত্রীদের এই পোশাক দেওয়া হয়। স্বাভাবিকভাবেই অষ্টম শ্রেণীতে পড়া ছাত্র কিংবা ছাত্রী তাদের সাইজ মত পোশাক না পেলে প্রতিবাদ করেও কোন লাভ হয়নি। ‌ তৃণমূল সরকার ক্ষমতায় থাকার দরুন স্বনির্ভর গোষ্ঠীর সংঘের মহিলারা তাদের ছত্রছায়ায় থেকে বহাল তবিয়তে দুর্নীতি করে গেছেন গত কয়েক বছর ধরে। ‌ যদিও এক শিক্ষকের কথায় গত কয়েক বছরে অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত পোশাক নিয়ে দুর্নীতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে। ‌ তবে পোশাক নিয়ে দুর্নীতির বিষয় নিয়ে আলিপুরদুয়ার দু’নম্বর ব্লক প্রশাসনের কোন কর্মকর্তা মুখ খুলতে চান নি। যদিও নতুন শিক্ষা বর্ষে অর্থাৎ ২০২৬ সালে এখনো কোন স্কুলে পোশাক দেওয়া হয়নি। ‌

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।