দুর্নীতির জংশনে (Alipurduar ) পরিণত হয়ে গেছে আলিপুরদুয়ার দু’নম্বর ব্লক। উন্নয়নের নামে টেন্ডার করে কাজ হয়নি কিন্তু বিল উঠে গেছে। কাজ করতে গিয়ে ব্যাপক দুর্নীতি করেছেন ঠিকাদার সহ প্রশাসনিক কর্তা এবং সরকারি কর্মচারীরা। উন্নয়নের কাজ করতে গিয়ে মোটা অংকের টাকা দাবি করেছেন অনেক নেতা যার ফলে বন্ধ হয়ে আছে উন্নয়নের কাজ মাঝ রাস্তায়। ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকে। নির্বাচনের কাজ থেকে শুরু করে সবখানেই ব্যাপক দুর্নীতি আর এর পরেই নড়েচড়ে বসেছেন বিজেপির নেতৃত্বরা। তৃণমূলের আমলের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতা প্রশাসনিক কর্তা এবং সরকারি কর্মচারীদের নামের তালিকা বানানো হচ্ছে। আগামী রবিবারের মধ্যে দুর্নীতিগ্রস্ত কর্মীদের পূর্ণ তালিকার কাজ সম্পূর্ণ হবে। সরাসরি থানায় অভিযোগ হতে পারে তাদের বিরুদ্ধে। থানায় অভিযোগের ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার হয়ে যেতে পারেন দুর্নীতিগ্রস্ত আধিকারিক থেকে শুরু করে রাজনৈতিক নেতারা এমনটাও শোনা গেছে নেতৃত্বের মুখ থেকে।
Alipurduar : দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারী এবং নেতাদের তালিকা বানানো শুরু হয়েছে
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla