রাজ্যে বেআইনি পার্কিং ও (Agnimitra Paul) বেআইনি টোল আদায়ের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্যসরকার। বিধানসভা থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন রাজ্যে বিভিন্ন জায়গায় ফেক পার্কিং স্লিপ নিয়ে তৃণমূলের ক্যাডার ও অন্যান্য মানুষ টাকা তুলেছে ,সেই রাজস্ব সরকারের কাছে আসেনি। এই বেআইনি পার্কিং বন্ধে সংক্রান্ত নোটিশ আমার দপ্তর থেকে দেওয়া হচ্ছে । ফেক রসিদ দেখিয়ে বহু জায়গায় টাকা আদায় চলতো , এগুলো বন্ধ করে পার্কিং এর জায়গায় একটা নির্দিষ্ট রেট চার্জ দেওয়া হবে যাতে কেউ অতিরিক্ত টাকা নিতে না পারে । এছাড়াও এদিন রাজ্যের পুর নগরোন্নয়ন ,নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন নারী ও শিশু সমস্যা সংক্রান্ত বিষয়ে একটা হেল্পলাইন নং জনগণের উদ্দেশ্যে দেওয়া হবে । কোন কিছু সমস্যা হলে দপ্তরের হেল্প লাইন নং এ যোগাযোগ করতে পারেন । আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো। এছাড়াও চাইল্ড হেল্প লাইনেও ফোন করে সমস্যা জানাতে পারবে তবে ,ওই নং এ চাইল্ড এবং মহিলা দুটো আলাদা বিভাগ করা থাকবে । এছাড়াও জিও ট্যাগিং করা হবে , যেখানে যেখানে ময়লা পড়ে আছে ,ফোনের মধ্যে অ্যাপ ডাউনলোড করে জিও ট্যাগিং করে পাঠিয়ে দেবেন ।এক থেকে দুই ঘন্টার ভিতর ময়লা পরিষ্কার করা হবে ।
Agnimitra Paul: বেআইনি পার্কিং ও বেআইনি টোল আদায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্যসরকার, বললেন পুর নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper