সোমবার সকালে গোপন সূত্র খবর (Barmatic Wood)পেয়ে প্রায় চল্লিশ লক্ষ টাকার বার্মাটিক কাঠ উদ্ধার করল রাজগঞ্জের বেলাকোবা রেঞ্জের বন কর্মীরা ফাটাপুকুর হাইওয়ে থেকে।গ্রেপ্তার ১। সুত্রের খবর গোপন খবরের ভিত্তিতে রবিবার রাত থেকে অভিযান চালায় বেলাকোবা রেঞ্জের কর্মীরা। সোমবার সকালে কাঠ বোঝাই গাড়িসহ একজনকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে ধৃতের নাম রাম বিলাশ। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা। বন দপ্তর সুত্রে জানা গিয়েছে গৌহাটি থেকে কোলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলি। বাজার প্রায় চল্লিশ লক্ষ টাকা। ধৃতকে কাল আদালতে তোলা হবে।
Barmatic Wood: বার্মাটিক কাঠসহ কন্টেনার উদ্ধার, গ্রেপ্তার ১
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla