শ্যামনগর বাসুদেবপুর থানার কাউগাছি-২ গ্রাম পঞ্চায়েতের পূর্বাশা পাড়ার একটি ঘর থেকে ছয়টি বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়ালো। বাসুদেবপুর থানার পুলিশ শিপ্রা মির বরের এক ভাড়াটিয়ার বাড়িতে বুধবার রাতে হানা দেয়। তখন পুলিস দেখে ঘরের মধ্যে বোমা মজুত করা আছে। গত নয় মাস ধরে সঞ্জীব দত্ত নামে এক যুবক ভাড়া ছিল। রবিবার ভোর রাতে বাড়ি থেকে বেরিয়েছিল সঞ্জীব। তারপর আর বাড়িতে ফেরে নি। অভিযোগ, বুধবার সন্ধেতে দুজন অপরিচিত লোক এসে পাশের ঘরের ভাড়াটিয়া রিপন সাহার কাছে চাবি চায়। চাবি না দিলে ওরা দেখে নেবার হুমকিও দেয়। এরপর ওই ভাড়াটিয়া পুলিশকে বিষয়টি জানায়। ওইদিন রাতেই পুলিশ এসে ঘর তল্লাশি চালিয়ে দেখে বোমা লুকিয়ে রাখা আছে। রাতেই ওই বাড়ির সামনে পুলিশ মোতায়ন করা হয়। বৃহস্পতিবার বেলায় সিআইডি-র বম্ব স্কোয়াড এসে বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায়। যদিও ভাড়াটিয়া সঞ্জীব বেপাত্তা। ঘটনায় আতঙ্কিত স্থানীয় মানুষজন।
Barrackpore: বাসুদেবপুর থানার পূর্বাশা পাড়ার একটি বাড়ি থেকে ছয়টি বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper