বৃহস্পতিবার সন্ধেয় কাঁকিনাড়া বাজারে দুর্গাপুজো উপলক্ষে এক হাজার মা-বোনকে নতুন শাড়ি উপহার দিল ব্যারাকপুর সংগঠনিক জেলার হিন্দি প্রকোষ্ঠ। এতবড় কর্মকান্ডের অন্যতম উদ্যক্তা জেলার হিন্দি প্রকোষ্ঠের সভাপতি তথা ভাটপাড়া পুরসভার সিআইসি অমিত গুপ্তা। এদিনের বস্ত্র প্রদান অনুষ্ঠানে ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং ছাড়াও হাজির ছিলেন ভাটপাড়া পুরসভার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, সিআইসি নূরে ই জামাল, মহিলা নেত্রী তথা কাঁচড়াপাড়া পুরসভার পুরমাতা সোনালী সিংহ রায়, তৃণমূল নেতা মন্নু সাউ, প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী-সহ অন্যান্য নেতৃবৃন্দ। পুজোর মরসুমে হিন্দি প্রকোষ্ঠের তরফে এতবড় উদ্যগের প্রশংসা করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। অপরদিকে হিন্দি প্রকোষ্ঠের জেলা সভাপতি অমিত গুপ্তা বলেন, বাংলার শ্রেষ্ঠ উৎসবে কেউ যাতে আনন্দ থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর রেখেই এক হাজার মা-বোনকে নতুন শাড়ি উপহার দেওয়া হল।
Barrackpore: এক হাজার মা-বোনকে পুজোয় নতুন শাড়ি উপহার হিন্দি প্রকোষ্ঠের
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla