সিইবিআইয়ের স্ক্যানারে এবার বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী ও তার ভাই কাঁচড়াপাড়ার পুরপ্রধান কমল অধিকারী। রবিবার সকালেই সন্মার্গ কো-অপারেটিভ অর্গানাইজেশন নামক চিটফান্ড কাণ্ডে ধৃত হালিশহরের পুরপ্রধান রাজু সাহানিকে নিয়ে সিবিআইয়ের টিম হানা দেয় বীজপুর বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গায়। হালিশহর জেটিয়া বাজারে সুবোধ অধিকারীর পৈতৃক বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারীরা। সেখানে সুবোধ-কমলের ভাই অমল অধিকারিকে জিজ্ঞাসাবাদ করে। পাশেই কমল অধিকারীর ফ্ল্যাট আছে। সেখানেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারীরা। হালিশহর স্টেশন রোডের নবনগরে মঙ্গলদ্বীপ লজ যেখানে বিধায়কের অফিস-কাম-বাড়ি। সেই লজেও জোরদার তল্লাশি চালাচ্ছে সিবিআই। তদন্তকারীরা জানতে পেরেছে, বিধায়ক ও তাঁর ভাইয়ের সঙ্গে রাজু সাহানির সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে। দুজনের সঙ্গে রাজুর ব্যবসায়িক যোগসূত্র আছে কিনা অথবা চিটফান্ডের সঙ্গে কোনও যোগ আছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। বিধায়ক সুবোধ অধিকারীর ভাই তথা কাঁচড়াপাড়ার পুরপ্রধান কমল অধিকারীর দাবি, রাজু তার অত্যন্ত ভালো বন্ধু। কিন্তু চিটফান্ডের বিষয়ে তার কিছুই জানা নেই। ওর সঙ্গে দাদার কিংবা তার কোনও ব্যবসায়িক যোগও নেই।
Barrackpore: বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী ও তাঁর ভাই কমলের বাড়িতে সিবিআই তল্লাশি
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla