পথ দুর্ঘটনা ঠেকাতে বীরভূম জেলা পুলিশের ট্রাফিক পুলিশের তরফ থেকে শনিবার একটি সচেতনতামূলক বাইক র্যালি বের করা হয়। এদিন এই বাইক র্যালিটি বের হয় জেলা পুলিশের ট্রাফিক অফিস পুলিশ লাইন থেকে এবং সেই র্যালি শহরের বিভিন্ন জায়গা ঘোরে। এই র্যালি শেষ হওয়ার পর রয়েছে একটি স্বাস্থ্য শিবির। অন্যদিকে দিন দিন বেড়ে চলা পথদুর্ঘটনা কমানোর জন্য ট্রাফিক পুলিশের তরফ থেকে এই বাইক র্যালি এবং সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
Birbhum: পথ দুর্ঘটনা ঠেকাতে বীরভূম জেলা পুলিশের সচেতনতামূলক বাইক র্যালি
রিপোর্ট : দিব্যেন্দু গোস্বামী , এই যুগ, বীরভূম
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla