৯ই মে ২০২৬, শনিবার (BJP) কলকাতার ব্রিগেড ময়দানে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । বুধবার হাওড়ার “নবান্নে” সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। সাথে ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । এদিন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানান , শপথ গ্রহণের দিন নিজ নিজ ক্ষেত্রে সমাজে প্রতিষ্ঠিত , জাতীয় পুরস্কারপ্রাপ্ত মানুষদের আমন্ত্রণ জানানো হবে । এদিন রাজ্যের বিভিন্ন জেলায় সন্ত্রাস নিয়ে রাজ্য সভাপতি বলেন পুলিশ আধিকারিকদের সাথে কথা হয়েছে এই বিষয়ে। এছাড়াও তিনি এও বলেন , বিজেপি তৃণমূলী করন হবেনা । বিজেপির দুজন কর্মী শহীদ হয়েছেন। এদিন শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে বিজেপি রাজ্য সভাপতি এও বলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ,গৃহ মন্ত্রী অমিত শাহ সহ স্বাস্থ্যমন্ত্রী সহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী ও সাংসদ রা এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন । সকাল ১০ টায় শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হবে । ৯ ই মে শনিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই বিশেষ দিনেই পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
BJP: ৯ই মে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান কলকাতার বিগ্রেড ময়দানে
রিপোর্ট : সুরজিৎ মালিক , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper