আলিপুরদুয়ার (BJP) জেলার মাদারীহাট বিধানসভা এলাকায় সোমবার অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চার বিধানসভা ভিত্তিক সাংগঠনিক বৈঠক। উক্ত বিধানসভা এলাকার আঠারো নম্বর মন্ডলস্থিত দলীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান বিজেপি ওবিসি মোর্চার আলিপুরদুয়ার জেলা সভাপতি অজিত কুমার ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপি মোর্চার সম্পাদক তথা উত্তরবঙ্গ জোন কনভেনার সন্তোষ দেবনাথ, সদস্য টোটন তালুকদার, ওবিসি মোর্চার আলিপুরদুয়ার জেলা সভাপতি অজিত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক নিতাই দাস, আঠারো নম্বর মন্ডল ওবিসি মোর্চার সভাপতি জয়ন্ত কর্মকার সহ অন্যান্যরা।
BJP Alipurduar: বিজেপি ওবিসি মোর্চার সাংগঠনিক বৈঠক আলিপুরদুয়ার জেলার মাদারীহাটে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla