ডোমজুড় এ ভারতীয় জনতা পার্টি র মন্ডল দুই এর পক্ষ থেকে জগদীশপুর অঞ্চলের দেবীপাড়া এলাকায় ডেঙ্গুর থেকে মানুষকে রক্ষা করতে তৎপর হলেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কর্মীরা | হাওড়া জেলার যুব মোর্চার সম্পাদক ও ডোমজুড় বিধানসভার অবজারভার শ্রী ইন্দ্রাশিষ দত্ত মহাশয় এর নেতৃত্বে এবং ডোমজুড় যুব মোর্চার দু’নম্বর মন্ডলের সভাপতি শ্রী টোটন দোলুই মহাশয় এর তত্ত্বাবধানে জগদীশপুর দেবীপুর অঞ্চল জুড়ে ছড়ানো হল মশা নিধনের উদ্দেশ্যে এবং ডেঙ্গু থেকে সাধারণ মানুষকে বাঁচাতে ব্লিচিং পাউডার ও মশা মারার তেল | সেখানকার সাধারণ মানুষ জানালেন দেবী পাড়ায় প্রচন্ড ভাবে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে ,কিন্তু তাদেরকে রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসেনি আজ তারা দেখলেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কর্মীরা যেভাবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন ,তাতে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাছে টেনে নিয়ে দুহাত ভরে আশীর্বাদ করলেন | তারা জানালেন প্রত্যন্ত অঞ্চলে বসবাস করার ফলে তাদের দিকে ভোটের সময় ছাড়া কেউ নজর দেয় না | ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি র বন্যায় তারা ভেসে যায়। কিন্তু বাস্তবে তারা কোনোভাবেই উপকৃত হয় না আজ তাই ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কর্মীদের কাছে পেয়ে তাদের এই অভিযোগের কথা তুলে ধরলেন এলাকার সাধারণ মানুষ মহিলা থেকে পুরুষ সবারই একই অভিযোগ করেন | তারা কোথাও গিয়ে তাদের দুর্দশা র কথা জানালেও সেই কথায় কেউ কর্ণপাত করেন না ,কোনভাবেই সহযোগিতার হাত তাদের দিকে বাড়িয়ে দেন না উল্টো তাদের বিদ্রুপ করা হয় বলে জানালেন এলাকা সাধারণ মানুষ|
BJYM DOMJUR: ডোমজুড়ে ডিঙ্গি নিধনে নামলেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কর্মীরা
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper