কলকাতার সল্টলেকে করুণাময়ী এলাকায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে অবস্থানকারী আন্দোলরত ২০১৪ সালের টেট প্রার্থীদের বৃহস্পতিবার মাঝরাতে পুলিশ জোর করে তুলে দেয় এই অভিযোগে বিজেপির কুমারগ্রাম বিধানসভা এলাকার দুই ও তিন নম্বর মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত হয় বিক্ষোভ মিছিল। দুই নম্বর মন্ডলের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন প্রাক্তন সাংসদ দশরথ তিরকি এবং তিন নম্বর মন্ডলের বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির আলিপুরদুয়ার জেলার সহ সভাপতি বাবুলাল সাহা। প্রাক্তন সাংসদ দশরথ তিরকি জানান শান্তিপূর্ণ ভাবে আন্দোলনরত টেট প্রার্থীদের মাঝরাতে পুলিশ যে বর্বরোচিত ভাবে তুলে দিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ কর্মসূচি।
Alipurduar: আন্দোলনরত টেট প্রার্থীদের মাঝরাতে পুলিশ দিয়ে জোর করে তুলে দেবার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla