আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের শালকুমার এক ও দুই নম্বর অঞ্চলের সি পি আই এম শাখা কমিটির উদ্যোগে শালকুমার বাস স্ট্যান্ডে আয়োজিত হয় পথ অবরোধ, চাক্কা জ্যাম ও বিক্ষোভ কর্মসূচি।রবিবার বেলা সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত এই কর্মসূচি চলে। সি পি আই এম এর পক্ষে অরবিন্দ রায় জানান তাদের দাবী গুলি হলো একশ দিনের কাজের বকেয়া মজুরি দ্রুত প্রদান, শিক্ষক নিয়োগে দূর্নীতির অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতা ও মন্ত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, স্থানীয় মুন্সীপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নিয়োগ, সাংসদ ও বিধায়কদের এলাকা উন্নয়ন খাতে বরাদ্দ অর্থ খরচ করা। দলীয় কর্মী সমর্থকরা এই কর্মসূচিতে অংশ গ্রহন করেন। পথ অবরোধের ফলে বহু যানবাহন দাঁড়িয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
CPIM Alipurduar: সিপিআইএম এর পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla