পঞ্চমীর ভর সন্ধেয় জগদ্দলের সুন্দিয়া হাউজিং ডবল কোয়ার্টারে দুষ্কৃতীদের বোমাবাজি। পরপর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। একটি বোমা ফাটলেও আরেকটি ফাটেনি। অভিযোগ, তৃণমূল নেত্রী সর্বরী চৌধুরীর ভাই-সহ তিন-চারজনকে মারধোর করেছে। তৃণমূল নেত্রীর বাড়ির গেটে বোমা মারে এবং নেত্রীকে লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ। অভিযোগ, স্থানীয় ও বহিরাগতরা নিত্যদিন মাঠের পাশে নেশারুরা ভিড় জমায়। মহিলাদের টিজিং করে। নেশারুদের অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় এই হামলা। বোমাবাজির তদন্তে জগদ্দল থানার পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন, ওখানে জুয়ার ঠেকের প্রতিবাদ করায় হামলা চালানো হয়েছে। পুলিশকে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে।
Jagatdal: জগদ্দলের সুন্দিয়া হাউজিং ডবল কোয়ার্টারে দুষ্কৃতীদের বোমাবাজি ,আতঙ্কে বাসিন্দারা
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper