বক্সা ব্যাঘ্র প্রকল্প (Alipurduar) পূর্ব বিভাগের ভল্কা রেঞ্জের বন কর্মীরা বুধবার সকালে একত্রিশ /সি জাতীয় সড়কের বারোবিশায় একটি কন্টেনার ট্রাক আটক করে তল্লাশী চালান। তল্লাশীতে ট্রাক থেকে উদ্ধার হয় সেগুন কাঠের তৈরি আসবাব। সেগুন কাঠের কোনো বৈধ নথিপত্র চালক দেখাতে না পারায় চালককে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে কন্টেনার ট্রাক সহ উদ্ধার করা আসবাবপত্র। রেঞ্জার প্রভাত কুমার বর্মন জানান ট্রাকটি দিল্লী থেকে অসমের গৌহাটি যাচ্ছিলো। উদ্ধার করা আসবাবপত্রের মূল্য আনুমানিক কুড়ি লক্ষাধিক টাকা। ধৃত চালকের নাম রাম নওয়াল যাদব, তাকে বুধবার আলিপুরদুয়ার আদালতে পেশ করা হয়েছে।
Alipurduar: বন কর্মীদের অভিযানে উদ্ধার কুড়ি লক্ষাধিক টাকার সেগুন কাঠের আসবাব ,গ্রেপ্তার এক
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla