গ্রাম পঞ্চায়েতগুলিতে ই টেন্ডারে স্বচ্ছতা আনার লক্ষ্যে জেলার গ্রাম পঞ্চায়েত প্রধান, গ্রাম পঞ্চায়েতের কার্যনির্বাহী আধিকারিক, গ্রাম পঞ্চায়েতের নির্মান সহায়ক, সচিব এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করলেন আলিপুরদুয়ার এর জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা। জেলার মুখ্য প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় আয়োজিত এই বৈঠকে জেলাশাসক বলেন এখন থেকে সরকারি নির্দেশিকা কঠোরভাবে মেনে গ্রাম পঞ্চায়েতের কাজের ক্ষেত্রে ই টেন্ডার করতে হবে। এ …
Read More »খবর
Murshidabad: মুর্শিদাবাদে নমামী গঙ্গা প্রকল্পের গঙ্গা দূতদের প্রশিক্ষণ শিবির
মুর্শিদাবাদ জেলার নমামী গঙ্গা প্রকল্পের পঞ্চায়েতস্তরীও গঙ্গাদূতদের আবাসিক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো দুই দিন ব্যাপী। নেহরু যুব কেন্দ্র মুর্শিদাবাদ জেলার উদ্যোগে সিনি মুর্শিদাবাদ জেলার সহযোগিতায় সিনি অফিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হলো। প্রশিক্ষন শিবিরে নমামি গঙ্গা প্রকল্পের অন্তর্ভুক্ত বহরমপুর ব্লকের বিভিন্ন গঙ্গা তীরবর্তী গ্রামপঞ্চায়েতের অন্তর্গত গঙ্গাদুতদের প্রশিক্ষন দেওয়া হয়। প্রশিক্ষণ সার্টিফিকেট প্রদান করা হয়। এই শিবিরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক দ্বারা প্রশিক্ষন …
Read More »Barrackpore: মামুদপুর পঞ্চায়েতের কুলিয়াগড় থেকে প্রচুর নথি-সহ ধৃত মহিলা, পুলিশি ধামাচাপার অভিযোগে বিক্ষোভে সরব বিজেপি
শিবদাসপুর থানার পুলিশ শুক্রবার রাতে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের কুলিয়াগড় গ্রাম থেকে প্রচুর নথি-সহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম রুমা মজুমদার। স্থানীয়দের দাবি অনুযায়ী, পুলিশ ওই মহিলার ঘর থেকে একটি ট্রাঙ্ক ও একটি বস্তা ভর্তি নথিপত্র উদ্ধার করেছে। যদিও উদ্ধার হওয়া নথিপত্র কিসের, তা নিয়ে নিশ্চুপ শিবদাসপুর থানার পুলিশ। বিষয়টিকে পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, এই অভিযোগ তুলে শনিবার সকালে …
Read More »Barrackpore: ব্যারাকপুর থানা এলাকায় অপরাধ কমাতে নজরদারি সিসিটিভি নেটওয়ার্কের উদ্বোধন
অপরাধ কমাতে শুক্রবার ব্যারাকপুর থানা এলাকায় সিসিটিভি নেটওয়ার্কের উদ্বোধন করা হল। এদিন ব্যারাকপুর থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোট ১৯টি সিসিটিভি ক্যামেরা মোতায়ন করা হল। ক্যামেরা বসানোর উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুর ও উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান যথাক্রমে উত্তম দাস ও মলয় ঘোষ-সহ কমিশনারেটের অন্যান্য অধিকারিকরা।
Read More »Alipurduar: কলকাতার সল্টলেক করুণাময়ী এলাকায় ২০১৪ সালের টেট প্রার্থীদের শান্তিপূর্ণ অনশন আন্দোলন পুলিশ দিয়ে তুলে দেবার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সিপিআইএম এর
কলকাতার সল্টলেকের করুণাময়ী এলাকায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে চাকরির দাবিতে চারদিন ধরে শান্তিপূর্ণ অনশন আন্দোলন করছিলেন দুই হাজার চৌদ্দ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা। বৃহস্পতিবার রাতে রাজ্য পুলিশ এই শান্তিপূর্ণ আন্দোলন ভেঙ্গে দেয়। আন্দোলন ভাংগতে গিয়ে পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর জুলুম করে এই অভিযোগ তুলে পুলিশী অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আলিপুরদুয়ার জেলার ভাটিবাড়ি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে সি পি …
Read More »Jalpaiguri: ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ উত্তরবঙ্গের আই জি দেবেন্দ্র প্রকাশের গাড়ির, আহত আই জি সহ গাড়ির চালক ও দেহরক্ষী
উত্তরবঙ্গের আই জি দেবেন্দ্র প্রকাশের গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ডাম্পারের। জলপাইগুড়ি জেলার মাল ব্লকের একত্রিশ নম্বর জাতীয় সড়কের ডামডিম পেট্রোল পাম্পের নিক্ট এই দুর্ঘটনা ঘটে শুক্রবার বেলা এগারোটা নাগাদ। দুর্ঘটনায় আঘাত পান আই জি দেবেন্দ্র প্রকাশ, তার গাড়ির চালক ও দেহরক্ষী। মালবাজার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আই জি ও …
Read More »Alipurduar: আন্দোলনরত টেট প্রার্থীদের মাঝরাতে পুলিশ দিয়ে জোর করে তুলে দেবার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল
কলকাতার সল্টলেকে করুণাময়ী এলাকায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে অবস্থানকারী আন্দোলরত ২০১৪ সালের টেট প্রার্থীদের বৃহস্পতিবার মাঝরাতে পুলিশ জোর করে তুলে দেয় এই অভিযোগে বিজেপির কুমারগ্রাম বিধানসভা এলাকার দুই ও তিন নম্বর মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত হয় বিক্ষোভ মিছিল। দুই নম্বর মন্ডলের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন প্রাক্তন সাংসদ দশরথ তিরকি এবং তিন নম্বর মন্ডলের বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির আলিপুরদুয়ার জেলার …
Read More »Barrackpore: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু প্রথম শ্রেণীর ছাত্রীর
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল খুদে পড়ুয়ার। মর্মান্তিক ঘটনাটি শুক্রবার বেলায় শ্যামনগর বাসুদেবপুর থানার কেউটিয়া অশ্বত্থ তলায়। মৃতার নাম আরোহী দাস ( ৬)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মায়ের স্কুটিতে চেপে বাড়ি ফিরছিল প্রথম শ্রেণীর ছাত্রী আরোহী। বাড়ির কাছেই স্কুটি থেকে রাস্তায় পড়ে যায় ওই খুদে। তখন উল্টো দিক থেকে আসা ট্রাকের পিছনের পিষ্ট হয়ে খুদের মৃত্যু হয়। পুলিশ …
Read More »Dilip Ghosh: তৃণমূল ডুবছে বলেই সৌরভকে ধরে বাঁচার চেষ্টা চলছে , কটাক্ষ দিলীপ ঘোষের
তৃণমূল ডুবছে বলেই সৌরভকে ধরে বাঁচার চেষ্টা চলছে। নৈহাটিতে দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এসে এভাবেই শাসকদলকে কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি নেতার কথায়, বামফ্রন্টের লোকেরা সৌরভকে স্কুল করার জন্য জমি দিয়েছিল। কিন্তু ওকে জমি দেওয়া যাবে না বলে সব্যসাচী দত্ত-সহ তৃণমূল নেতারা ধর্ণায় বসেছিলেন। তৃণমূল এখন গাড্ডায় পড়েছে। তাই সৌরভের কথা মনে পড়েছে। সিঙ্গুর থেকে টাটাদের বিদায় …
Read More »Alipurduar TMC: একই দিনে আয়োজিত হল ফালাকাটা টাউন ব্লক ও ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের বিজয়া সম্মিলনী
বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা টাউন ব্লক ও ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী ও প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। ফালাকাটা টাউন ব্লক তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় ফালাকাটা কমিউনিটি হলে। অপরদিকে ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের অনুষ্ঠান আয়োজিত হয় জটেশ্বর কমিউনিটি হলে। উভয় অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, দলের আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান মৃদুল গোস্বামী, জেলা সভাপতি …
Read More »
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper