৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচন।(CoochBehar)ঘোষণার পর ৯ই জুন থেকে নমিনেশন তোলার কাজ শুরু হয়ে গেছে।(CoochBehar) নমিনেশন তুলতে গিয়ে জেলার বিভিন্ন এলাকায় বিরোধী দলের প্রার্থীদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সর্বদলীয় বৈঠকে এসে জেলা শাসক সহ পুলিশ সুপারকে এমনই দাবি করেন বিরোধী দলগুলো। যদি ও এই দাবি একেবারে মিথ্যে বলে জানান মন্ত্রী উদয়ন গুহ।তিনি বলেন যদি কোথাও এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই জেলা প্রশাসনকে জানাবেন। প্রয়োজনে পুলিশ প্রশাসন গিয়ে বিরোধী দলের প্রার্থীদের নিয়ে এসে নমিনেশন জমা দেওয়ার ব্যবস্থা করবে। বিরোধীরা প্রার্থী দিতে না পারলে তার দায় তৃণমূল নিতে পারেনা। রাজ্য নেতৃত্ব থেকে দলের নেতাকর্মীদের কাছে নির্দেশ এসেছে পঞ্চায়েত ভোট যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে হয়। সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়ে এসে এ কথা জানালেন মন্ত্রী উদয়ন গুহ।
CoochBehar: পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে সর্বদলীয় বৈঠক করলো কোচবিহার জেলা প্রশাসন
রিপোর্ট : চন্দন দাস , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla