রাম নবমীর পূণ্যদিনে ( Didir Doot )দিদির দূত কর্মসূচিতে বেরিয়ে কোচবিহারের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের সুংসুঙ্গি বাজারে বজরংবলী মন্দিরে পুজো দিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি জানান রাম চন্দ্রের জন্মতিথি উপলক্ষ্যে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে রাম নবমী। রাম নবমীর পূণ্য দিনে রাম ভক্ত বজরংবলীর পুজো দিয়ে তিনি এদিনের কর্মসূচি শুরু করেন। তার সাথে ছিলেন এলাকার দলীয় কর্মী সমর্থকরা।
Didir Doot CoochBehar: দিদির দূত কর্মসূচিতে বেরিয়ে বজরংবলী মন্দিরে পুজো দিলেন জেলা সভাপতি
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla