বেহালা পশ্চিম বিধানসভার (Dr. Indranil Khan) একাধিক জায়গায় দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা । যানবাহন তো দূরের কথা সাধারণ পথচলতি মানুষ ও রাস্তা দিয়ে ঠিকমতো চলাফেরা করতে পারেনা । এছাড়াও বেহালা পশ্চিম বিধানসভার বিভিন্ন এলাকায় জল নিকাশি ব্যবস্থার অবস্থা শোচনীয়। ১৫ বছরের তৃণমূল সরকারের আমলে রাস্তার উন্নয়ন মানে রাস্তায় বড় বড় আকারের গর্ত হয়ে যাওয়া । এছাড়া বৃষ্টির দিনে একটু বৃষ্টি তেই জল নিকাশি ব্যবস্থার করুন অবস্থার জন্য রাস্তায় জমে জল । রাস্তার বেহাল অবস্থা আর জল নিকাশি যন্ত্রণা বেহালা পশ্চিম বিধানসভার বাসিন্দাদের জন্য বড় সমস্যা। বেহালা পশ্চিম বিধানসভার দীর্ঘদিনের রাস্তার বেহাল অবস্থা ও জল নিকাশির চূড়ান্ত অব্যবস্থা নিয়ে শুক্রবার কলকাতা পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ। সুত্রের খবর ,এদিন রাস্তার বেহাল দশা আর জল নিকাশি ব্যবস্থা নিয়ে কলকাতা পৌরসভার কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা হয় । যাতে আগামী দিনে বেহালা পশ্চিম বিধানসভার বাসিন্দাদের রাস্তা আর নিকাশি ব্যবস্থা নিয়ে যন্ত্রণায় পড়তে না হয় । তবে বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ এর এই উদ্যোগে আশার আলো দেখছে বেহালা পশ্চিমের বাসিন্দারা বলাই বাহুল্য।
Dr. Indranil Khan: বেহালা পশ্চিম বিধানসভার রাস্তা ও জল নিকাশির চূড়ান্ত অব্যবস্থা নিয়ে কলকাতা পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper