ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের আলিপুরদুয়ার সদর লোকাল কমিটির উদ্যোগে আলিপুরদুয়ার শহরের বড়বাজার ও আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্বরে আয়োজিত হলো ডেঙ্গু সচেতনতা কর্মসূচী। সংগঠনের সদস্যরা রবিবার ডেঙ্গু সচেতনতা বিষয়ক প্ল্যাকার্ড হাতে নিয়ে এই দুই এলাকার বাসিন্দাদের সচেতন করেন এবং ডেঙ্গু মশার লার্ভা নিধনের উদ্দ্যেশ্যে কীটনাশক স্প্রে করে মশার আঁতুড় গুলিতে ব্লিচিং পাউডার ছড়ান। সংগঠনের সদস্যরা জানান যেভাবে ডেঙ্গু ছড়াচ্ছে তাতে সকলকে সচেতন করার লক্ষ্যেই তাদের এই কর্মসূচি।
DYFI Alipurduar: ডেঙ্গু সচেতনতা কর্মসূচী ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper