দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর একশত বাহান্নতম জন্মদিন। প্রতিবেশী রাষ্ট্র ভুটানের ফুন্টশোলিং এ কন্সুলেট জেনারেল অফ ইন্ডিয়ার দপ্তরে এই দিনটি উদযাপিত হল যথাযথ মর্যাদায়। এদিন জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মালা ও ফুল অর্পন করে অহিংসার পুজারী এই মহামানবকে শ্রদ্ধা জ্ঞাপন করেন কন্সুলেট জেনারেল। তারপর কন্সুলেট জেনারেল অফ ইন্ডিয়া দপ্তরের সকলে যোগ অনুশীলন করেন এবং কার্যালয়ের সামনে রাস্তায় নেমে ঝাড়ু হাতে নিয়ে সাফাই অভিযান চালান। কন্সুলেট জেনারেল কার্যালয় সুত্রে জানা গেছে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে স্বচ্ছতা অভিযান করা হয়।
Bhutan: ভুটানের ফুন্টশোলিং এ ভারতীয় দূতাবাসে উদযাপিত হল গান্ধী জয়ন্তী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, ভুটান
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper