সেনা কর্মীর স্ত্রীকে মারধোর করার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলায় ঘটনাটি ঘটেছে হালিশহর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পূর্ব প্রসাদ নগর এলাকায়। স্থানীয়দের দাবি, বাড়ির সীমানা নিয়ে সেনা কর্মীর স্ত্রী পিঙ্কি নাথের সঙ্গে প্রতিবেশী অশোক মন্ডলের ঝামেলা বহুদিনের। বৃহস্পতিবার গ্যারেজ থেকে দুটো ইট রাস্তার ধারে রাখেন পিঙ্কি দেবী। তাতে আপত্তি জানায় অশোক। অভিযোগ উঠেছে, উভয়ের মধ্যে বিবাদ চলাকালীন অশোক মন্ডল পিঙ্কি দেবীর মুখে ঘুষি মারে এবং ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেন। এতে পিঙ্কি দেবী সংজ্ঞাহীন হয়ে পড়েন। ওইদিন রাতেই তিনি হালিশহর থানায় অভিযোগ দায়ের করেন। আক্রান্তের শ্বশুর সুনীল নাথ বলেন, ছেলে না থাকায় প্রতিবেশী অশোক অনেকদিন ধরেই বউমাকে নানাভাবে হেনস্থা করছে। সামান্য ইট রাখা নিয়ে ঝামেলায় বউমার মুখে ঘুষ মারে অশোক মন্ডল। ওর কঠোর শাস্তির দাবি করছি। যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত তৃণমূল কর্মী। হালিশহর পুরসভার উপ-পুরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন, দলের নাম ভাঙিয়ে এসব করা যাবে না। ঘটনায় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।
Halisahar: হালিশহরে সেনা কর্মীর স্ত্রীকে মারধোর করার অভিযোগ উঠল প্রতিবেশী তৃণমূল কর্মীর বিরুদ্ধে
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla