মালাইকা আরোরাকে নিয়ে নেটদুনিয়ায় চর্চার শেষ নেই । বয়স ৪৮ হলেও তার ফিটনেস ও সৌন্দর্যে মুগ্ধ আট থেকে অষ্টাদশী। অভিনেত্রীর স্টাইল স্টেটমেন্ট ও ফ্যাশন নিয়ে চর্চা লেগেই রয়েছে। ব্যতিক্রমী ফ্যাশনে বারবারই ভক্তদের পাগল করে দেন মালাইকা আরোরা।স্তনযুগল উন্মুক্ত করেই হোক কিংবা অনাবৃত উরু দেখিয়ে আবার কখনও নিতম্ব বার করে, নিজের ছবিতে রীতিমতো ঝড় তুলছেন মালাইকা। ৫০ -এর কোটায় পৌঁছেও সেক্সি চাবুক ফিগারে ঘায়েল তার ভক্তরা। শরীর নিয়ে খেলা করতে তিনি যে বেশ সিদ্ধহস্ত একাধিকবার তার প্রমাণ মিলেছে। ফের নিজের শরীরের আবেদনে নেটিজেনদের চমকে দিলেন ফ্যাশন আইকন মালাইকা। সম্প্রতি গোল্ডেন বডিকন গাউনে সেক্সি পোশাকে ভক্তদের পাগল করে দিলেন মালাইকা ।টার্টেল নেক, জমকালো গোল্ডেন রঙের গাউনে নিজেকে ধরা দিয়েছেন এই মডেল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ নয়া ফোটোশ্যুটের ছবি শেয়ার করেছেন মাল্লা। বোল্ড অবতারে মালাইকাকে দেখে রাতের ঘুম উড়েছে অনুরাগীদের।গোল্ডেন বডিকন গাউনের সঙ্গে ম্যাচিং কানেরদুল পড়েছেন মালাইকা। তার সঙ্গে মানানসই মেক আপ এবং খোলা চুলে লাস্যময়ী অভিনেত্রীর ফ্যাশন স্টেটমেন্টে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। যা নিয়ে দিনভর সোশ্যাল মিডিয়াতে চলছে আলোচনা I তবে অতিরিক্ত শরীর দেখাতে গিয়ে হামেশাই ট্রোলের মুখে পড়েন মালাইকা। তবে সেই সব বিষয়কে পাত্তা না দিয়ে বরং নিজের মতো করে জীবন যাপন করছেন এই বলিউড ডিভা ।
Tags Malaika Arora
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper