গতকাল ফুরফুরা (Howrah) শরীফ থেকে ধর্মতলা পর্যন্ত শুরু হয়েছে ঐতিহাসিক লং মার্চ। সেটি আজ দুপুরে হাওড়া টিকিয়াপাড়ার কাছে এসে পৌঁছায়। সেখান থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়। ২০১৪ প্রাইমারি টেট পাস ট্রেন্ড নন ইনক্লুডেড ক্যানডিডেটস একতা মঞ্চের তরফ থেকে এই লং মার্চের আয়োজন করা হয়েছে। এদের অভিযোগ, মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নিয়োগের ঘোষণা করেও তিনি সেই ঘোষণা পালন করতে পারেননি। তা নিয়ে পরবর্তীকালে তিনি টেট পাস করা চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে কোনরকম বার্তা দেননি। তাদের বক্তব্য ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত কোন আশার আলো তারা দেখছেন না তাই তারা এই লং মার্চের ধরুন প্রতিবাদ জানাচ্ছেন এবং কলিকাতার ধর্মতলায় তারা অবস্থানে বসবেন বলে জানালেন চাকরিপ্রার্থীরা।
Howrah: ২০১৪ প্রাইমারি টেট পাস ট্রেন্ড নন ইনক্লুডেড ক্যানডিডেটস একতা মঞ্চের লং মার্চ
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper