হাওড়াবাসীদের (Howrah) জন্য সুখবর। প্রায় আট বছর পুর ভোট হয়নি হাওড়া পুরসভায়। নাগরিক পরিষেবার অবস্থা শোচনীয় । হাওড়া পুরসভার অন্তর্গত ওয়ার্ড গুলোয় দীর্ঘ সময় ধরে কাউন্সিলর না থাকায় ,জল নিকাশি থেকে শুরু করে ময়লা আবর্জনা সমস্যায় জর্জরিত হাওড়াবাসী ।এছাড়া তৃণমূল সরকার আমলে তোলা বাজি সমস্যা ও অত্যাচার তো ছিলো।
২০২৬ এ সরকার পরিবর্তন হয়েছে ,এখন ডাবল ইঞ্জিন বিজেপি সরকার। বৃহস্পতিবার হাওড়ার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন চার বিজেপি বিধায়ক। এ দিনের বৈঠকেই হাওড়া পুরসভার ভোট নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসের মধ্যে হাওড়া ও বালি পুরসভার ভোট সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণায় আসার আলো দেখছে হাওড়া পুরসভার বাসিন্দারা ।
Howrah: হাওড়ার পুর ভোট নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper