বৃহস্পতিবার (HOWRAH) রাতে হঠাৎই হাওড়ার ফুল বাজারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানাগেছে বৃহস্পতিবার হাওড়ার ফুল বাজারের পাশেই এক মুদির দোকান থেকে আগুন ধরে । মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় । ঘটনায় আতঙ্কিত হয়ে পরে অন্যান্য ফুল ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ । যদিও খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন । যদিও খবর লেখা অবধি এখনো আগুন নেভানোর কাজ চলছে ।এখন ঘটনাস্থলে মোট ৭টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
HOWRAH: হাওড়ার ফুল বাজারে ভয়াবহ আগুনের ঘটনায় চাঞ্চল্য
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper