রাজ্যের বেকার যুবক যুবতীদের (Howrah) আর্থিক সহায়তা প্রদানের জন্য রাজ্যের মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “যুবসাথী” আজ রবিবার থেকে চালু হল । জেলার “দুয়ারে সরকার” ক্যাম্পের মাধ্যমে অন্যান্য প্রকল্পের মতোই “যুবসাথী” প্রকল্পের ফর্ম ফিলাপ এর কাজ চলছে । হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চ্যাটার্জি পাড়ার ব্যাটরা সম্মিলিনির মাঠে শুরু হয়ে গেল যুব সাথীর ক্যাম্প । পরিদর্শনে ছিলেন বিধায়ক তথা ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি । সঙ্গে ছিলেন শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র শর্মা মহাশয়ও।এদিন মন্ত্রী কে কাছে পেয়ে উচ্ছ্বসিত যুবসাথীর ফর্ম ফিলাপ করতে আসা যুবক যুবতীরা ।
Howrah: যুবসাথীর ক্যাম্প পরিদর্শনে মন্ত্রী মনোজ তিওয়ারি
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper