আন্তর্জাতিক শ্রমিক দিবসে (inttuc) হাওড়া সদর আই এন টি টি ইউ সি র ডাকে আজ মহামিছিলের ডাক দেওয়া হয়।বিকেলে হাওড়া ময়দান চত্তরে জমায়েত ও সভা হয়।এরপর ময়দান থেকে বঙ্কিম সেতু হয়ে হাওড়া ব্রীজ পর্যন্ত মিছিলে প্রায় তিন হাজার কর্মী অংশ নেয়।উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায়,সদরের সভাপতি কল্যাণ ঘোষ,সদরের আই এন টি টি ইউ সি সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার সহ জেলার অন্যান্য নেতৃত্ব।প্রাণকৃষ্ণ মজুমদার জানান কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী নীতি,একশ দিনের কাজের টাকা শ্রমিকদের না দেওয়ার প্রতিবাদে আজকের মিছিলের ডাক দেওয়া হয়েছে।ভবিষ্যতে আরো বড় আন্দোলনে নামবে তৃণমূলের শ্রমিক সংগঠন।
inttuc Howrah: আন্তর্জাতিক শ্রমিক দিবসে আইএনটিটিইউসি র মিছিল হাওড়ায়
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla