ময়নাগুড়িতে বেআইনি বালি ও পাথরের (Jalpaiguri) বিরুদ্ধে অভিযানে নামলো ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকসহ পুলিশ প্রশাসন।জানা গিয়েছে শনিবার রাতে দুটি ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি বালি ভর্তি ট্রাক্টর ও একটি পাথর বোঝাই ডাম্পার আটক করে ময়নাগুড়ি থানার পুলিশ । এদিন প্রথমে আমগুড়ি থেকে ময়নাগুড়ি আসার পথে একটি বেআইনি বালি ভর্তি ট্রাক্টর সহ ট্রলি আটক করে ময়নাগুড়ি থানার পুলিশ, গ্রেফতার করা হয় ট্রাক্টরের চালক প্রভাত রায়কে। রবিবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে শনিবার রাতেই ময়নাগুড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক ভিক্টর ব্যানার্জীর নেতৃত্বে এবং ময়নাগুড়ি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ময়নাগুড়ি থেকে চ্যাংড়াবান্ধা যাওয়ার রাস্তায় একটি পাথর বোঝাই ডাম্পার আটক করে থানায় নিয়ে যায়।
Jalpaiguri: পুলিশ ও বিএলআরওর যৌথ অভিযানে ডাম্পার ও ট্রাক্টর আটক গ্রেফতার চালক
রিপোর্ট : সুস্মিতা রায় , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla