19 শে ডিসেম্বর কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত নয়টি চাকরি প্রার্থী মঞ্চের মহাজোটের উদ্যেগে একটি বিরাট মহামিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মহামিছিলে অংশগ্রহণ করেছিলেন নয়টি চাকরি প্রার্থী মঞ্চের কর্মপ্রার্থীগণ, বিভিন্ন বুদ্ধিজীবীগণ, বিভিন্ন শিক্ষাবিদগণ, সমাজসেবকগণ সহ শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ। নয়টি চাকরি প্রার্থী মঞ্চের মহাজোটের পক্ষ থেকে রাজ্য নেতৃত্ব সুদীপ মন্ডল জানিয়েছেন যে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে সকল স্তরের চাকরি প্রার্থীদের নিয়োগের সমস্যায় অতি দ্রুত হস্তক্ষেপ করতে হবে। নয়টি চাকরি প্রার্থী মঞ্চের প্রতিনিধিদের সাথে মুখ্যমন্ত্রী কে বৈঠকে বসে তাদের সমস্যার সমাধান করতে হবে এবং দুর্নীতির কারণে চাকরি থেকে বঞ্চিত সকল স্তরের যোগ্য কর্মপ্রার্থীদের অতি দ্রুত চাকরিতে নিয়োগের সুব্যবস্হা করতে হবে।
সকল স্তরের কর্মপ্রার্থীদের নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে শিয়ালদহ থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত নয়টি চাকরিপ্রার্থী মঞ্চের মহাজোটের মহামিছিল
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla