রীতি মেনেই লক্ষ্মী পুজোর দিন খুঁটি পুজো হলো বড় মা-র। এই পুজোর মূলমন্ত্র – ‘ধর্ম হোক যার যার, বড় মা সবার। নৈহাটির অরবিন্দ রোডের বড় কালী সমিতির এই পুজো এবার ৯৫ তম বর্ষে পদার্পণ করলো। প্রাচীন রীতি মেনেই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন খুঁটি পুজো হলো বড় মা-র। আর খুঁটি পুজোর পরদিন থেকেই মায়ের কাঠামোয় মাটির প্রলেপ দেওয়ার কাজ শুরু হবে। ইতিহাস বলছে, স্থানীয় জুটমিল কর্মী তথা বিশিষ্ট সমাজসেবী ভবেশ চক্রবর্তী একদা নবদ্বীপে রাস উৎসবে গিয়েছিলেন। সেখানে তিনি বড় বড় মূর্তি দেখেছিলেন। তারপর নৈহাটিতে তিনি ২১ ফুট উচ্চতার প্রতিমা বানিয়ে কালী পুজোর সূচনা করলেন। তাঁর নাম অনুসারে আগে এই পুজো ‘ভবেশ কালী’ নামেই পরিচিত ছিল। পরবর্তীকালে বড় কালী বড়মা হিসেবেই পরিচিতি লাভ করে। বড়মা পুজো কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন, রীতি মেনেই লক্ষ্মী পুজোর দিন বড় মা-র খুঁটি পুজো করা হলো। আজ থেকেই নৈহাটিতে কালী পুজো শুরু হয়ে গেল। তাপস বাবুর কথায়, বড় মা কাউকেই ফেরান না। বড় মা সবার মনস্কামনা পূরণ করেন। কথিত আছে, দেবী এখানে অত্যন্ত জাগ্রত। মনস্কামনা পূরণের জন্য বহু দূরদূরান্ত থেকে ভক্তেরা কালী পুজোতে মায়ের কাছে ছুটে আসেন।
Naihati: কোজাগরী লক্ষ্মী পুজোর দিন নৈহাটিতে খুঁটি পুজো বড়মার
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper