পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে ওবিসি (BJP) সম্প্রদায়কে বঞ্চিত করছে এই অভিযোগে চৌদ্দ দফা দাবি জানিয়ে বুধবার ডেপুটেশন দিল কুমারগ্রামের বিডিও কে। (BJP)কুমারগ্রাম বিধানসভার ভারতীয় জনতা ওবিসি মোর্চার দুই নম্বর মন্ডল কমিটির উদ্যোগে এদিনের কর্মসুচীতে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার আলিপুরদুয়ার জেলা সভাপতি অজিত কুমার ঘোষ, দলের জেলা সহ সভাপতি বাবুলাল সাহা, দুই নম্বর মন্ডল সভাপতি ললিত দাস, তিন নম্বর মন্ডল সভাপতি বিজয় বড়ুয়া, ওবিসি মোর্চার দুই দিন মন্ডল সভাপতি দিলীপ ধর চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব।
দিলীপ ধর চৌধুরী জানান এদিন যেসব দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছে সেগুলির মধ্যে অন্যতম হল রাজ্যে ওবিসি সম্প্রদায় এর জন্য সরকারি বেসরকারি ক্ষেত্রে ২৭% সংরক্ষণ চালু করা, ওবিসি সম্প্রদায়এর এ ও বি ক্যাটিগরি প্রথা বিলোপ করে কেন্দ্রীয় সরকারের ন্যায় সংরক্ষণ চালু করা , মাহিষ্য ও সদগোপ সম্প্রদায় কে ওবিসি ভুক্ত করা, ওবিসি শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে হয়রানি দূর করা, প্রথম শ্রেনি থেকে ওবিসি ছাত্র ছাত্রীদের স্টাইপেন্ড বাধ্যতামূলক করা। বিডিও ডেপুটেশন গ্রহন করে জানান তিনি দাবিপত্রটি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla