শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পানিট্যাংকি আউটপোস্টের পুলিশ কর্মীদের অভিযানে পর্দা ফাঁস হলো এক ভুয়ো কল সেন্টারের।জানা গেছে গোপন সুত্রে খবর পেয়ে রবিবার দুপুরে পুলিশ এলাকার পাঞ্জাবি পাড়া এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এই কল সেন্টারের আট কর্মীকে গ্রেপ্তার করে এবং ডেস্কটপ, ল্যাপটপ সহ অত্যাধুনিক প্রচুর পরিমান গ্যাজেট বাজেয়াপ্ত করে। এই কল সেন্টার থেকে সাধারণ মানুষকে ভুয়ো কলের মাধ্যমে প্রতারিত করা হচ্ছিলো বলে অভিযোগ। পুলিশ পুরো বিষয়টির তদন্ত করছে।
পুলিশি অভিযানে পর্দা ফাঁস ভুয়ো কল সেন্টারের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper