কেন্দ্রীয় সরকারের দ্বারা বঙ্গভঙ্গের চক্রান্তের প্রতিবাদে ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক এর গ্রেপ্তারের দাবিতে কোচবিহার জেলা তৃণমূল আয়োজিত এক হাজার কিলোমিটার পদযাত্রা মঙ্গলবার সপ্তম দিনে পড়লো। এদিনের পদযাত্রা শুরু হয় নাককাটি অঞ্চলের মুচিবাড়ি কদমতলা থেকে এবং আট কিলোমিটার যাত্রা করে শেষ হয় ধাদিয়াল তেঁতুলতলায়। কোচবিহার জেলা তৃণমুল সভাপতি এদিন ঢাক বাজিয়ে পদযাত্রীদের সাথে পদযাত্রায় সামিল ছিলেন। তিনি জানান কেন্দ্রের বিজেপি সরকার বঙ্গভঙ্গের চক্রান্ত করে বাংলাকে অশান্ত করতে চাইছে। তার প্রতিবাদ জানিয়ে এবং সোনার দোকানে চুরির দায়ে অভিযুক্ত শাসক মন্ত্রী নিশীথ প্রামানিক এর গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী গ্রেপ্তার করার দাবিতে তাদের এই পদযাত্রা জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার ম্পট এক হাজার কিলোমিটার পথ পরিক্রমা করবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা সভাপতির এই উদ্যোগ দলকে বাড়তি অক্সিজেন জোগাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক গন।
কেন্দ্রের বিজেপি সরকারের বঙ্গভঙ্গের চক্রান্তের প্রতিবাদে ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক এর গ্রেপ্তারের দাবিতে তৃণমূলের পদযাত্রা সপ্তম দিনে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper