উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার ইসলামপুর পুলিশ জেলার ডালখোলা থানার তৎপরতায় গুলি ভর্তি পিস্তল ও পাঁচশো ত্রিশ গ্রাম হেরোইন সহ ধরা পড়লো দুই পাচারকারী। জানা গেছে নিজস্ব সোর্স মারফত খবরের ভিত্তিতে পুলিশ অভিযানে নেমে বিপুল পরিমান মাদক ও গুলি ভর্তি পিস্তল সহ দুই জনকে গ্রেপ্তার করে এবং হেরোইন পাচারের ছক ভেস্তে দেয়। তদন্তের স্বার্থে ধৃতদের নাম ধাম গোপন রেখে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ধৃতদের বিরুদ্ধে মাদক আইনের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে।
Uttar Dinajpur: বাহান্ন লক্ষ টাকার হেরোইন ও গুলি ভর্তি পিস্তল সহ গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, উত্তর দিনাজপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper