২০২৭ এর মার্চ মাসের (holong bon bungalow) মধ্যে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে হলং বন বাংলো। বুধবার মাদারিহাটে এসে এই খুশির খবর দিলেন বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওঁরাও।আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের পর্যটনে সুদিন ফিরতে চলেছে। পর্যটকদের পছন্দের জলদাপাড়া হলং এলাকায় বন বাংলো গড়ে তোলা হচ্ছে।জলদাপাড়া জাতীয় উদ্যান উত্তরবঙ্গের পর্যটনের মুকুটমণি।এই হলং বন বাংলো ছিল পর্যটকদের মূল আকর্ষণ।স্বাধীনতার পর ১৯৫০-এর দশকে এই বন বাংলোটি নির্মিত হয়।তারপর থেকে গণ্যমান্য ব্যক্তিরা এই বন বাংলোতে এসেছেন এবং নিভৃত যাপন করেছেন।২০২৪ সালে এক অগ্নিকাণ্ডে বাংলোটি ভষ্মীভূত হয়ে যায়।তারপর থেকেই মাদারিহাট পর্যটনের আকাশে কালো ছায়া দেখা যায়।পর্যটকরা ঘুরতে আসেননি এমনটা নয়। তবে তাঁরা হলং বন বাংলো দর্শন থেকে বঞ্চিত থেকেছেন।তাঁদের মনে একটা প্রশ্ন উঠতে থাকে কবে দেখা যাবে এই বন বাংলো?জলদাপাড়ার ঐতিহাসিক হলং বন বাংলো পুনর্নির্মাণ করা হচ্ছে। এটি এই অঞ্চলের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে। বন ও পরিবেশমন্ত্রী মনোজ কুমার ওরাও জানান, ” হাইকোর্টের রায় মেনে বন বাংলোটি তৈরি করা হচ্ছে। পুরো বন বাংলো কাঠের তৈরি করা সম্ভব হচ্ছে না। তবে কংক্রিটের তৈরি হলেও পুরনো আদল রাখা হচ্ছে বন বাংলোটির। “
holong bon bungalow: ২০২৭ এর মার্চ মাসের মধ্যে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে হলং বন বাংলো
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper