ধর্ণারত নবম – দ্বাদশের হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের পাশে দাঁড়ালেন ব্রতচারী গবেষক জন্মেজয় শ্যামল।কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে 609 দিন ধরে নবম-দ্বাদশের হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীগণ ন্যায্য চাকরি ফিরিয়ে আনতে মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন। বুকভরা যন্ত্রণা নিয়ে তারা রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন। তাদের অভিযোগ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ক্রমাগত দুর্নীতির কারণে তারা মেধাতালিকা ভুক্ত হয়েও চাকরিতে নিয়োগপত্র পাননি। তাদের দাবি নবম-দ্বাদশের মেধাতালিকা ভুক্ত অথচ চাকরিতে নিয়োগপত্র না পাওয়া সকল শিক্ষক-্শিক্ষিকা পদপ্রার্থীদের অতি দ্রুত চাকরিতে নিয়োগ করতে হবে।এই দিন হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের ধর্ণা মঞ্চে এসেছিলেন নিখিল ভারত ব্রতচারী ঞ্জানজ্যৈতি বিদ্যামন্দিরের পক্ষ থেকে ব্রতচারী গবেষক জন্মেজয় শ্যামল। তিনি বঞ্চিত শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে সরকারের কাছে দাবি করেন যে বঞ্চিত চাকরি প্রার্থীদের অবিলম্বে চাকরিতে নিয়োগ করার জন্য।
kolkata: ধর্ণারত নবম-দ্বাদশের হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের পাশে দাঁড়ালেন ব্রতচারী গবেষক জন্মেজয় শ্যামল
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla