আলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার আলিপুরদুয়ার শহরের মধ্যপাড়ায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় আটশো বত্রিশটি পিভন স্পাজ প্লাস মাদক ক্যাপসুল, চার বোতল নিষিদ্ধ কফ সিরাপ ও নগদ আশি হাজার সাতশো পঞ্চাশ টাকা। উদ্ধার করা সামগ্রী বাজেয়াপ্ত করে আটক দুই জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানানো হয় সমস্ত প্রক্রিয়াটি এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে সম্পন্ন করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী পর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ।
Alipurduar: নিষিদ্ধ মাদক ক্যাপসুল ,কফ সিরাপ ও নগদ টাকা সহ গ্রেপ্তার দুই
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla