গোপন সুত্রে (Jalpaiguri) পাওয়া খবরের ভিত্তিতে রবিবার রাতে জলপাইগুড়ি শিলিগুড়ি যাবার জাতীয় সড়কের বন্ধুনগর এলাকায় অভিযান চালিয়ে ভোরের আলো থানার সাদা পোষাকের পুলিশ একটি ছয় চাকার ট্রাক আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে ট্রাক থেকে উদ্ধার হয় গাঁজা ভরতি চারটি নীল রঙের পলিথিন প্যাকেট। গ্রেপ্তার করা হয় গাড়ি চালক জাহানুর আলি মিঞা কে, তার বাড়ি কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার বালাকুড়া গ্রামে। ধৃতের হেফাজতে থাকা নগদ দুহাজার টাকা ও একটি মোবসিল ফোন ও বাজেয়াপ্ত করা হয় জানা গেছে সমস্ত প্রক্রিয়াটি এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে সম্পন্ন করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের অনুমান এই গাঁজা কোচবিহার থেকে অন্যত্র পাচারের ছক ছিলো। এই পাচার চক্রে আরও কেউ জড়িত আছে কিনা, কোথা থেকে এই গাঁজা সংগ্রহ করে কোথায় পাচার করার ছক ছিলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Jalpaiguri: পাচারের আগেই উদ্ধার পঞ্চাশ কেজি গাঁজা ,গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla