শনিবার মহালয়ার সন্ধ্যায় (kolkata) কলকাতার ইডেন গার্ডেন্সে এক বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল আরএন রবি ,মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ,কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ,পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ,ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ ,বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও ,মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল।সেখানে উপস্থিত ছিলেন প্রশাসন , সংস্কৃতি ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন , “২০২৫ এর তুলনায় এ বছর ১২৪০০ টি নতুন দুর্গাপূজা কে অনুদান দিচ্ছে রাজ্য সরকার।এই অনুদান নিতে ইচ্ছুক দূর্গা পুজো কমিটি গুলিকে এক লক্ষ টাকা করে আজ থেকেই দেওয়া শুরু হয়েছে।” তিনি আরও বলেন ,“কলকাতার দুশোর বেশি দুর্গাপুজো কমিটি এই অনুদান গ্রহণ না করে গ্রামীণ ও মহিলা পরিচালিত পুজো কমিটিগুলিকে দেওয়ার আবেদন করেছে।”এছাড়াও পুজো উপলক্ষে প্যান্ডেলের বিদ্যুৎ খরচ সম্পূর্ণ বিনামূল্যে ,দমকলের অনুমতি দেওয়া এবং সারা রাজ্য জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার কথাও তিনি ঘোষণা করেন। প্রতিমা নিরঞ্জন ২৪ অক্টোবরের মধ্যে সম্পন্ন করার আবেদনও তিনি রেখেছেন।আজ সান্ধ্যকালীন এই বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠানে তিন হাজার ঢাকের একযোগে বাজনার “গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড” তৈরি হয়েছে।
kolkata: ইডেন গার্ডেন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে তিন হাজার ঢাকের একসঙ্গে বাজনার “গিনেস ওয়ার্ল্ড রেকর্ড” তৈরি হল ,বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী
রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla