মঙ্গলবার , অক্টোবর 6 2026
Breaking News

siliguri: পাচারের আগেই উদ্ধার প্যাঙ্গোলিনের আঁশ ,একটি আগ্নেয়াস্ত্র সহ গুলি ,গ্রেপ্তার এক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: পাচারের আগেই উদ্ধার প্যাঙ্গোলিনের আঁশ ,একটি আগ্নেয়াস্ত্র সহ গুলি ,গ্রেপ্তার একবন দপ্তরের কার্শিয়াং বিভাগের শুকনা রেঞ্জের কর্মীরা (siliguri) বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাতে শিলিগুড়ির খাপরাইল এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে। তল্লাশীতে আটক ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় প্যাঙ্গোলিনের আঁশ, একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি। আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে কার্শিয়াং আদালতে পেশ করা হয়। ধৃত ব্যক্তির নাম দিলীপ দর্জি, শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ির বাসিন্দা। বন কর্মীদের অনুমান ধৃত ব্যক্তি প্যাঙ্গোলিনের আঁশ বাইরে পাচারের ছক কষেছিলো। উদ্ধার হওয়া আঁশের ওজন দু কেজি পাঁচশো গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। ধৃতকে আদালত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।বন কর্মীরা পরবর্তী পর্যায়ের তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।