গভীর রাতে পথ দুর্ঘটনায় আহত দুই। এদের মধ্যে চালকের অবস্থা অত্যন্ত সংকটজনক। ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রে। সিউড়ি থেকে রাজনগর যাওয়ার রাস্তায় প্রচণ্ড গতিতে যাওয়ার সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি গাছে। প্রচন্ড শব্দে গ্রামবাসীদের ঘুম ভেঙ্গে যায় ।বাইরে বেরিয়ে এসে দেখে একটি লরি, রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মেরেছে একটি লরি। স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেরাই চালক এবং খালাসীকে লরি থেকে বের করার চেষ্টা করে। খালাসিকে উদ্ধার করা গেলেও চালক আশঙ্কাজনক অবস্থায় থাকায় তাকে বের করা সম্ভব হয়নি। এর পরই খবর দেওয়া হয় সিউড়ি থানার পুলিশকে। পুলিশ এবং দমকল বাহিনীর সাহায্যে ওই অতি আশঙ্কাজনক চালককে ঘটনা স্থল থেকে উদ্ধার করে পাঠানো হয় সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালে। সেখানেই দুজনের চিকিৎসা চলছে। লরিটি এতটাই গতিতে ছিল যে গাছটিতে ধাক্কা মারে সেটিও মাটিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান চালক মদ্যপ অবস্থায় থাকার কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটেছে।
Birbhum: গভীর রাতে পথ দুর্ঘটনায় আহত দুই
রিপোর্ট : দিব্যেন্দু গোস্বামী, এই যুগ, বীরভূম
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper