আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে বঙ্গ বিজেপি। শাসকদল তৃণমূলের সঙ্গে সমানে লড়াই দিতে বুধবার ব্যারাকপুরে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি অনুষ্ঠান বাড়িতে বিশেষ সাংগঠনিক বৈঠকের ডাক দেয় বিজেপি। ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ প্রভারী মঙ্গল পান্ডে, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন ) অমিতাভ চক্রবর্তী, নবদ্বীপ জোনের ইনচার্জ অমিতাভ রায়, নবদ্বীপ জোনের আহবায়ক তথা রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, জেলার বিভাগীয় আহবায়ক কৃষ্ণেন্দু মুখার্জি। তাছাড়া বনগাঁ, ব্যারাকপুর, বারাসাত ও বসিরহাট জেলার সভাপতিরা বৈঠকে হাজির ছিলেন। নবদ্বীপ জোনের ইনচার্জ অমিতাভ রায় বলেন, সামনে পঞ্চায়েত নির্বাচন। পরের বছর লোকসভা নির্বাচন। সংগঠন শক্ত করতে এবং নির্বাচনে ভালো ফল করার লক্ষে বিশেষ বৈঠকের ডাক দেওয়া হয়েছিল।
Barrackpore: তৃণমূলের সঙ্গে লড়াই দিতে ব্যারাকপুরে বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper