দার্জিলিং জেলা পুলিশের বিধাননগর থানার পুলিশ কর্মীরা একটি ট্রাক থেকে উদ্ধার করতে বাহান্ন কার্টন মদ। জানা গেছে গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ কর্মীরা শিলিগুড়ি ইসলামপুর সড়কে বিধাননগর এলাকায় ওঁত পেতে ট্রাকটি কে আটক করে তল্লাশী চালাতেই ট্রাকে থাকা রসূনের বস্তা এবং অনান্য সামগ্রীর নীচ থেকে উদ্ধার হয় বাহান্ন কার্টন মদ। উদ্ধার করা মদ অরুনাচল প্রদেশে তৈরি। পুলিশের অনুমান উত্তর পূর্বাঞ্চলের কোনো স্থান থেকে এই মদ বাইরে পাচারের উউদ্দ্যেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকের চালক ও সহকারী চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Siliguri: পাচারের পথে উদ্ধার বাহান্ন কার্টন মদ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper