শিলিগুড়ি পৌর নিগমের সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের শিশু উদ্যানটিকে নব রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে শুক্রবার শিশু উদ্যানটি পরিদর্শনে আসেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। পরিদর্শন শেষে মেয়র গৌতম দেব জানান শিশু উদ্যানটিকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে এদিন তিনি উদ্যানটি পরিদর্শন করে সব দিক খতিয়ে দেখেন। তিনি আরও জানান শিশু উদ্যানের পাশাপাশি পঞ্চনই নদীঘাট এবং কালীমন্দির উদ্যানটিকে ও নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু করা হবে।
Siliguri: শিশু উদ্যানকে নবরুপে সাজিয়ে তোলার উদ্দ্যেশ্যে পরিদর্শন করলেন মেয়র
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper