আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার পুলিশ একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও দুটি ধারালো অস্ত্র সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করলো। শুক্রবার বিকালে বীরপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এই সাফল্য পায়। ধৃতরা কোনো ডাকাতি করার উদ্দ্যেশ্যে না অন্য কোনো মতলবে অস্ত্র মজুত করেছিল তা জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Alipurduar: আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তিন
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla