প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ বন্টনে দূর্নীতির প্রতিবাদে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়াড়ডাঙ্গা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্ষোভ মিছিল করলো বিজেপি। বিজেপির কুমারগ্রাম ব্লকের একুশ নম্বর মন্ডল কমিটির উদ্যোগে বুধবার আয়োজিত এই বিক্ষোভ মিছিল শেষে খোয়াড়ডাঙ্গা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির ওবিশি মোর্চার আলিপুরদুয়ার জেলা সভাপতি অজিত কুমার ঘোষ, জেলা সহ সভাপতি বাবুলাল সাহা, জেলা সম্পাদক সুনীল মাহাতো, একুশ নম্বর মন্ডল সভাপতি অনন্ত বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব। বাবুলাল সাহা জানান এদিন স্মারকলিপিতে চার দফা দাবী জানানো হয়েছে। দাবীগুলি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ বন্টনে প্রকৃত প্রাপকদের নাম তালিকাভুক্ত করতে হবে, স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে দরিদ্র পরিবারগুলিকে শৌচালয় প্রদান করতে হবে, প্রতি বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে এবং একশো দিনের কাজের বকেয়া মজুরি দ্রুত প্রদানের ব্যবস্থা করতে হবে। প্রধান স্মারকলিপি গ্রহন করে জানান দাবীগুলি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ বন্টনে দূর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিজেপির
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla